ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কক্সবাজারের উখিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২

কক্সবাজারের উখিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। বুধবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান চালানো হয়।


গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী হাকিমপাড়া এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মো. আব্দুল জলিল (২৪) এবং একই ইউনিয়নের থাইংখালী রহমতের বিল এলাকার বক্তার মিয়ার ছেলে মিজানুর রহমান (২৩)।


র‍্যাব-১৫ কক্সবাজারের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, কতিপয় মাদক কারবারি সিন্ডিকেট মাদক কেনা-বেচার উদ্দেশ্যে উখিয়া থানাধীন গয়ালমারা এমএসএফ হাসপাতালের পার্শ্বে অবস্থান করছে- এমন খবরের ভিত্তিতে ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে র‍্যাবের একটি টিম সেখানে অভিযান চালায়। র‍্যাবের উপস্থিত টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ২ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।


আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী আরও জানান, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেন- তারা বিভিন্ন ধরনের মাদকদ্রব্য কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑